
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাজনৈতিক দল আম আদমি পার্টি (আপ) ভাঙনের পথে। দলটির আলোচিত মুখ রাঘব চাড্ডাসহ রাজ্যসভার দুই-তৃতীয়াংশ সদস্যের বিজেপিতে যোগদানের পর অস্থিরতা বাড়ছে দলটিতে।ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনযায়ী, পার্লামেন্টে রাজ্য প্রতিনিধিত্ব কমে যাওয়ায় আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য পাঞ্জাব বিধানসভা নির্বাচনেও ভরাডুবির শঙ্কায় অরবিন্দ কেজরিওয়ালের দল। এমন অবস্থায় দলটির আরও ২৮ বিধায়কের দলত্যাগের গুঞ্জন উঠেছে।
মূলত, দুর্নীতিবিরোধী অবস্থান আর রাজনীতির গুণগত পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে ২০১২ সালে ভারতে অভিষেক হয় আম আদমি পার্টির। একবছর পরই দিল্লির বিধানসভা নির্বাচনে পায় অভাবনীয় সাফল্য। প্রথমবারই ৭০টির মধ্যে ২৮ আসনে জয়লাভ করে দলটি; কংগ্রেসের সাথে মিলে গঠন করে সরকার। পরে তা ভেঙে গেলেও ২০১৫ সালে একাই ৭০ আসনের ৬৭টিতে বিজয়কেতন ওড়ায় কেজরিওয়ালের পার্টি। ২০২০ সালেও ৬২ আসনে জয় পেয়ে ভারতের রাজনীতিতে নমুন সমীকরণ নিয়ে আসে আম আদমির নেতারা।