News71.com
 International
 19 Apr 26, 02:14 PM
 1           
 0
 19 Apr 26, 02:14 PM

ডলারের পরিবর্তে চীনের মুদ্রা দিয়ে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত॥

ডলারের পরিবর্তে চীনের মুদ্রা দিয়ে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারত॥

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ সীমিত পরিসরে ইরান থেকে জ্বালানি তেল কিনছে ভারতীয় শোধনাগারগুলো এবং এর মূল্য পরিশোধ করা হচ্ছে ডলারের পরিবর্তে চীনা ইউয়ানে। এসব লেনদেন সম্পন্ন হচ্ছে আইসিআইসিআই ব্যাংকের–এর মাধ্যমে। ভারতের আইসিআইসিআই ব্যাংকের মাধ্যমে এসব লেনদেন করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে জানে এমন চারটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। ইরান ও রাশিয়ার জ্বালানি তেল সমুদ্রে কেনাবেচার ক্ষেত্রে ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করেছে যুক্তরাষ্ট্র। ইরান যুদ্ধের জেরে বেড়ে যাওয়া তেলের দাম নিয়ন্ত্রণে আনতেই গত মাসে এ ঘোষণা দেয় ওয়াশিংটন। এ পরিস্থিতিতে চীনা মুদ্রা দিয়ে ইরান থেকে ভারতের তেল কেনার খবর এল।

 

সূত্রগুলো জানিয়েছে, এই মাসের শুরুতে ভারতের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ‘ইন্ডিয়ান অয়েল করপোরেশন’ প্রায় ৯ বছর পর প্রথম ২০ লাখ ব্যারেল ইরানি তেল কিনেছে। এই চালানের তেলের মূল্য প্রায় ২০ কোটি ডলার। এ ছাড়া আরেক ভারতীয় প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জন্য ইরানি তেল বহনকারী চারটি জাহাজ সম্প্রতি ভিড়তে দিয়েছে ভারত। এসব জাহাজের মধ্যে ‘এমটি ফেলিসিটি’ নামের একটি জাহাজ ইতিমধ্যে তেল খালাসও করেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন