News71.com
 Bangladesh
 21 Apr 23, 08:34 PM
 139           
 0
 21 Apr 23, 08:34 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোদির ঈদ শুভেচ্ছা।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোদির ঈদ শুভেচ্ছা।।

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বাংলাদেশের জনগণকে ঈদ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,  প্রধানমন্ত্রী মোদী তাঁর স্বাক্ষরিত চিঠিতে লিখেছেন- ভারতীয় জনগণের পক্ষ থেকে আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণকে আনন্দঘন উৎসব ঈদ-উল-ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানাই।

 

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসব্যাপী ভারতসহ বিশ্বের মুসলমানগণ রোজা রেখেছেন এবং প্রার্থনা করেছেন। ঈদ-উল-ফিতরের এই শুভক্ষণ উপলক্ষে মুসলিম উম্মাহ’র সঙ্গে বিশ্ববাসীও একাত্মতা ও ভ্রাতৃত্বের মূল্যবোধ উপলব্ধি করতে পারছে।  শেখ হাসিনার প্রশংসা করে নরেন্দ্র মোদি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাক্তিগত উদ্যোগের ফলেই দু’দেশের বহুমূখী অংশীদারিত্বমূলক সম্পর্ক বিশ্বে প্রতিবেশী সম্পর্কের রোল মডেলে রূপান্তরিত হয়েছে। তিনি শেখ হাসিনার সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করে দু’দেশের সম্পর্কে আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে চান। সর্বশেষে, প্রধানমন্ত্রী মোদি ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে দুই দেশের জনগণসহ বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ ও সুখী জীবন কামনা করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন