News71.com
 Bangladesh
 11 Apr 23, 04:30 PM
 87           
 0
 11 Apr 23, 04:30 PM

প্রথম আলো গণতন্ত্র ও দেশের মানুষের শত্রু।। প্রধানমন্ত্রী

প্রথম আলো গণতন্ত্র ও দেশের মানুষের শত্রু।। প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, প্রথম আলো গণতন্ত্রের শত্রু, প্রথম আলো দেশের মানুষের শত্রু, এরা কখনোই এই দেশকে স্থিতিশীল থাকতে দিতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ অধিবেশনে আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

 

 এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। গত ৭ এপ্রিল ১৪৭ বিধিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ প্রস্তাবটি উপস্থাপন করেন। পরে এ প্রস্তাবের ওপর চার দিন সংসদ সদস্যরা আলোচনা করেন। প্রধানমন্ত্রী বলেন, মাত্র সাত বছরের একটা শিশুর হাতে ১০ টাকা দিয়ে তাকে দিয়ে মিথ্যা বলানো, শিশুর মুখ থেকে কিছু কথা বলানো। কি কথা(!) ভাত, মাছ, মাংসের স্বাধীনতা চাই। একটা সাত বছরের শিশু তার হাতে ১০টা টাকা তুলে দেওয়া এবং তার কথা রেকর্ড করে প্রচার করা। খুবই পপুলার পত্রিকা, নাম তার প্রথম আলো কিন্তু বাস করে অন্ধকারে। প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, প্রথম আলো গণতন্ত্রের শত্রু, প্রথম আলো দেশের মানুষের শত্রু। আমি এটা অত্যন্ত দুঃখের সঙ্গে বলি যে এরা এই দেশে কখনোই স্থিতিশীলতা চায় না। ২০০৭ সালের যখন ইমারজেন্সি হয়, তখন তারা উৎফুল্ল। দুটি পত্রিকা আদা জল খেয়ে নেমে গেল, বাহবা কুড়ালো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন