News71.com
 Bangladesh
 25 Feb 23, 08:09 PM
 214           
 0
 25 Feb 23, 08:09 PM

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িবহরে গুলি।। বোমা হামলা

ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িবহরে গুলি।। বোমা হামলা

নিউজ ডেস্কঃ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। শনিবার পশ্চিমবঙ্গের কোচবিহারে যাওয়ার সময় তার গাড়িবহরে ইটপাটকেল ছুড়ে মারা, বোমা হামলা এবং গুলি করা হয়।তৃণমূল কংগ্রেসের সমর্থকরা এই হামলায় নেতৃত্ব দিয়েছেন অভিযোগ করে নিশীথ প্রামাণিক বলেছেন, ‘যদি ক্ষমতা থাকে, তাহলে বুকে গুলি চালাক’। তবে অভিযোগ অস্বীকার করে রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ বলেছেন, ‘ও হচ্ছে এক নম্বরের মিথ্যাবাদী’।

 

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দলীয় কর্মসূচিতে পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটার বিভিন্ন জায়গায় ঘুরছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। সঙ্গে ছিলেন বিজেপি কর্মীরাও। তার গাড়িবহর যখন স্থানীয় বুড়িরহাট এলাকায় পৌঁছায় তখন কিছুটা দূরে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে কালো পতাকা দেখান তৃণমূলের কর্মীরা। শুধু তাই নয়, নিশীথের গাড়ি লক্ষ্য করে ইট ছুড়ে মারা এবং বোমা ও গুলিও চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।এই হামলায় ক্ষুদ্ধ নিশীথ প্রামাণিক বলেন, ওরা (তৃণমূল কংগ্রেস) প্রাণে মেরে ফেলতে চায়। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। লড়াই করে পারছে না। তাই প্রাণে মারার চেষ্টা করছে। এই পঞ্চায়েত ভোটে অন্যায়ের অবসান আমরা ঘটাবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন