News71.com
 Bangladesh
 10 Dec 23, 10:47 PM
 212           
 0
 10 Dec 23, 10:47 PM

সিলেট থেকে আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণা শুরু হবেঃ ওবায়দুল কাদের

সিলেট থেকে আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণা শুরু হবেঃ ওবায়দুল কাদের

 

 

নিউজ ডেস্কঃ সিলেটে আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণা শুরু হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের নির্বাচনি প্রচারণা শুরু হবে সিলেট থেকে, সম্ভাব্য তারিখ ২০ ডিসেম্বর। শরিক দলের সঙ্গে আসন বণ্টনের বিষয়ে তিনি বলেন, ১৭ ডিসেম্বর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় আছে। সময় যখন আছে তখন অস্থির হওয়ার দরকার নেই। এই সময়ের ভেতরে যোজন-বিয়োজন কিংবা প্রয়োজনে শেয়ারিং করবো।

 

রবিবার বিকেলে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় ওবায়দুল কাদের বলেছেন, মানবাধিকার লঙ্ঘনে বিএনপি এমন রেকর্ড করেছে যার নজির সমসাময়িক বিশ্বে নেই। এই দেশে মানবাধিকার লঙ্ঘনে বিএনপি যে ঘৃণ্য, জঘন্য, নিকৃষ্টতম নজির স্থাপন করেছে তা বিশ্বের কোথাও নেই। বিশ্বের সব রেকর্ড তারা ভঙ্গ করেছে। এ কথা আমরা স্পষ্টভাবে বলতে চাই। তাদের মুখে মানবাধিকারের কথা শোভা পায় না। ’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন