News71.com
 Bangladesh
 10 Dec 23, 03:56 PM
 155           
 0
 10 Dec 23, 03:56 PM

পিঁয়াজের দাম নিয়ন্ত্রণে গোয়েন্দা পুলিশ

পিঁয়াজের দাম নিয়ন্ত্রণে গোয়েন্দা পুলিশ

 

 

নিউজ ডেস্কঃ পিঁয়াজের দাম নিয়ন্ত্রণে কালোবাজারি, মজুতদার ও বেশি দামে বিক্রিকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। রবিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

 

ডিবিপ্রধান বলেন, পিঁয়াজের দাম নিয়ন্ত্রণে শনিবার (৯ ডিসেম্বর) দুপুর থেকে আমাদের ডিবির লালবাগ বিভাগের একাধিক টিম চকবাজার ও শ্যামবাজার এলাকায় কাজ করছে। গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছে।

তিনি বলেন, আমাদের গোয়েন্দা তথ্য অব্যাহত আছে। আমরা মনে করি এ সময়ে কেউ যদি কালোবাজারি করে, পিঁয়াজ মজুত করে, বেশি দামে বিক্রির করার পাঁয়তারা করে, আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসবো। গত শুক্রবার ভারত পিঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ার পর কয়েক ঘণ্টার মধ্যে পণ্যটির দাম হু হু করে বেড়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন