News71.com
 Bangladesh
 10 Dec 23, 11:06 AM
 140           
 0
 10 Dec 23, 11:06 AM

উত্তরের জেলা কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত

উত্তরের জেলা কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত

 

 

নিউজ ডেস্কঃ উত্তরের জেলা কুড়িগ্রামে শীত জেঁকে বসেছে। শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় ঠাণ্ডায় জবুথবু হয়ে পড়েছেন এ অঞ্চলের মানুষ। রোববার সকালে কুড়িগ্রাম আবহাওয়া অফিস জানায়, আজ সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। 

 

দেখা গেছে, সন্ধ্যার পর থেকে পর দিন সকাল পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে গোটা জনপদ। শীতবস্ত্রের অভাবে বিপাকে পড়েছে নদনদী তীরবর্তী চর ও দ্বীপ চরের মানুষ। নভেম্বর মাসের মাঝামাঝি থেকে জেলায় শীত অনুভূত হচ্ছে। ধীরে ধীরে এর তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। তবে গত এক সপ্তাহ থেকে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসে মধ্যে ওঠানামা করছে। শীত নিবারণের জন্য মধ্যবিত্ত পরিবারগুলো আগাম প্রস্তুতি গ্রহণ করলেও নিম্ন আয়ের খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষগুলো শীতবস্ত্র সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। শীতের কুয়াশায় রাস্তা দেখায় যায় না। সূর্যের দেখা নেই। এ রকম ঠাণ্ডা ও শীতে বয়স্ক মানুষগুলোর সমস্যা। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন