
নিউজ ডেস্কঃ পদ্মা সেতুতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুজন আহত হয়েছেন। শনিবার বিকাল ৪টার দিকে সেতুর ১০ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, বিকাল ৪টার দিকে গোল্ডেন লাইন ও অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সেতুর ওপর কাজ চলমান থাকায় এক লেনে গাড়ি চলছিল। ফলে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের এক হেলপার ও একজন যাত্রী আহত হয়েছেন। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।