News71.com
 Bangladesh
 09 Dec 23, 01:19 PM
 153           
 0
 09 Dec 23, 01:19 PM

দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ দুদক চেয়ারম্যান

দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবেঃ দুদক চেয়ারম্যান

 

 

নিউজ ডেস্কঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন, দুর্নীতি শুধু বাংলাদেশে নয়, এটি বৈশ্বিক সমস্যা। এজন্য দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শনিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ২১তম আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। উল্লেখ্য, জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ঘোষণা করে। বাংলাদেশ আনকাকের সদস্য রাষ্ট্র হিসেবে দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০০৭ সাল থেকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন শুরু করে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন