
নিউজ ডেস্কঃ বিএনপির হরতাল-অবরোধ কর্মসূচিতে দুর্বৃত্তদের দেওয়া আগুন থেকে একটি বাস রক্ষা করায় ট্রাফিক রমনা বিভাগের তিন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। পুরস্কারপ্রাপ্তরা হলেন- ট্রাফিক শাহবাগ জোনের সার্জেন্ট মো. জহিরুল হক, কনস্টেবল আফাজ আল আজাদ ও মো. মজিবর রহমান
বৃহস্পতিবার সকালে ডিএমপি সদর দফতরে তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান এবং ট্রাফিক রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. জয়নুল আবেদীন ও সহকারী পুলিশ কমিশনার শেখ মুত্তাজুল ইসলাম।