News71.com
 Bangladesh
 08 Dec 23, 11:07 PM
 174           
 0
 08 Dec 23, 11:07 PM

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা বিএনপির

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা বিএনপির

 

 

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আগামী রোববার বেলা ১১টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের ঘোষণা দিয়েছে বিএনপি। একইদিন ঢাকা ছাড়াও দেশের সব জেলা শহরে এ কর্মসূচি পালন করবে দলটি। শুক্রবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।

 

গত দুদিন বিএনপির অবরোধ সফল করায় দলের নেতাকর্মীদের ধন্যবাদ জানান রিজভী। তিনি বলেন, আমাদের পরবর্তী কর্মসূচি আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে। যারা গুম-খুন হয়েছেন, তাদের পরিবারের সমন্বয়ে এই মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঢাকা মহানগরসহ সব জেলা সদরে এ কর্মসূচি পালিত হবে। রিজভী জানান, ঢাকায় মানববন্ধন হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেলা ১১টায়। এ বিষয়ে ঢাকা মহানগর বিএনপি সার্বিক প্রস্তুতি নিয়েছে এবং ঢাকার বাইরে অন্যান্য জেলায় মানববন্ধন সফল করতে নেতাকর্মীরা প্রস্তুতি নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন