News71.com
 Bangladesh
 08 Dec 23, 12:06 PM
 145           
 0
 08 Dec 23, 12:06 PM

স্বাস্থ্যমন্ত্রীর বাসায় নেই কোনো ইলেকট্রনিক সামগ্রী!

স্বাস্থ্যমন্ত্রীর বাসায় নেই কোনো ইলেকট্রনিক সামগ্রী!

নিউজ ডেস্কঃ মানিকগঞ্জ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের তিন মেয়াদে আয় বেড়েছে সাড়ে ১১ গুণের বেশি। সেই সঙ্গে অস্থাবর সম্পদের পরিমাণ ১০ গুণের বেশি বাড়লেও স্বাস্থ্যমন্ত্রীর বাসায় নেই কোনো টিভি, ফ্রিজ কিংবা ইলেকট্রনিক কোনো সামগ্রী। অথচ ২০০৮ সালে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তার ১ লাখ টাকা মূল্যমানের ইলেকট্রনিক সামগ্রী ছিল।

২০০৮ সালের এবং এবারের হলফনামা বিশ্লেষণ করে দেখা যায়, বাড়ি বা অ্যাপার্টমেন্ট অথবা অন্যান্য ভাড়া, ব্যবসা, শেয়ার, সঞ্চয়পত্র ব্যাংক আমানত এবং অন্যান্য বাবদ স্বাস্থ্যমন্ত্রীর বার্ষিক আয় এখন ৮ কোটি ২৯ লাখ ৯৭ হাজার ২৫ টাকা, যা ২০০৮ সালে ছিল ৭১ লাখ ৩৪ হাজার ৬৯১ টাকা। এ হিসাবে গত ১৫ বছরে তার বার্ষিক আয় বেড়েছে ৭ কোটি ৫৮ লাখ ৬২ হাজার ৩৩৪ টাকা। অর্থাৎ গত ১৫ বছরে তার বার্ষিক আয় বেড়েছে ১১ দশমিক ৬৩ গুণ। হলফনামা থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, গত ১৫ বছরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের অস্থাবর সম্পদের পরিমাণ বেড়েছে ১০ দশমিক ৩৭ গুণ। 

অনেকের কাছে অবিশ্বাসযোগ্য হলেও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কোনো ইলেকট্রনিক সামগ্রী নেই। রিটার্নিং কর্মকর্তার কাছে স্বাস্থ্যমন্ত্রীর এবারের জমা দেওয়া হলফনামা থেকেই সেই তথ্য জানা গেছে। অথচ ২০০৮ সালে জমা দেওয়া হলফনামা অনুযায়ী তার ১ লাখ টাকা মূল্যমানের ইলেকট্রনিক সামগ্রী ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন