
নিউজ ডেস্কঃ ‘নির্বাচনে একটি অপশক্তি বিশৃঙ্খলা করতে চেষ্টা করবে। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কোনো অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া যাবে না। এ ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের এক সাথে কাজ করতে হবে।’ বৃহস্পতিবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টুঙ্গিপাড়ায় নিজের বাস ভবনে প্রধানমন্ত্রী আরও বলেন, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করা যাবে না। নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচন আচরণবিধি প্রতিপালন করতে হবে। এর কোনো ব্যত্যয় ঘটানো যাবে না। নেতা-কর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ সরকারের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ব্যাপক প্রচার প্রচারণা চালাতে হবে। জনগণের দোরগোড়ায় যেতে হবে। সরকারের সাফল্যের কথা তুলে ধরতে হবে। সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উজ্জীবিত করে রাজপথে নামাতে হবে।’