
নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশে ৩৩৮ থানার ওসি বদলির অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমান কর্মস্থল থেকে অন্য থানায় তাদের বদলি করা হবে। বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসি।
এর আগে বুধবার ওসি বদলের প্রস্তাব ইসিতে দিয়েছিল পুলিশ হেডকোয়ার্টার্স। নির্বাচন কমিশন এতে সম্মতি দিয়েছে। নির্বাচন কমিশন, জনপ্রশাসন ও পুলিশের পক্ষ থেকে আসন্ন রদবদলের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।