News71.com
 Bangladesh
 07 Dec 23, 11:22 AM
 140           
 0
 07 Dec 23, 11:22 AM

মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তীব্র লড়াইয়ের অপেক্ষা

মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে তীব্র লড়াইয়ের অপেক্ষা

নিউজ ডেস্কঃ প্রতিটি আসনে দলীয় স্বতন্ত্র প্রার্থী রেখে সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করার আওয়ামী লীগের ঘোষণা শুরুতেই সাড়া জাগিয়েছে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২৬ নভেম্বর গণভবনে দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে নেতাকর্মীদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগের ঘোষণা দেন। বিশেষ করে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিতরা নতুন করে আশায় বুক বাঁধেন।

তাই বিএনপির অনুপস্থিতিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগের সর্বোচ্চ ব্যবহার করছেন আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিতরা। ফলে প্রায় প্রতিটি আসনেই আওয়ামী লীগ মনোনীতদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে আবির্ভূত হয়েছেন দলটির স্বতন্ত্র প্রার্থীরা। দুপক্ষ জড়িয়ে পড়ছে সংঘাত-সংঘর্ষেও। এ অবস্থায় আওয়ামী লীগ হাইকমান্ড সারা দেশে দলীয় নেতাকর্মীদের মধ্যে স্থায়ী বিরোধের আশঙ্কা করছে। আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতার সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সারা দেশে ৩২৪ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আরও বেশকিছু বাতিল ঘোষিত স্বতন্ত্র প্রার্থী আপিলে তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার আশা করছেন। সেক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা বাড়তে পারে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন