
নিউজ ডেস্কঃ চালু হতে যাচ্ছে ঢাকা মেট্রোরেলের আরও দুটি স্টেশন। আগামী ১৩ ডিসেম্বর বিজয় সরণি ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। মেট্রোরেলে ১৭টি স্টেশনের মধ্যে বাকি থাকবে কারওয়ান বাজার, শাহবাগ এবং কমলাপুর স্টেশন। যদিও কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইন বর্ধিতের কাজ চলছে। বাকি স্টেশনগুলোও এ মাসের মধ্যে চালু করার কথা আছে।
বুধবার ডিএমটিসিএলের দায়িত্বশীল একাধিক সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। ডিএমটিসিএল জানান, বুধবার দুপুরের আগে স্টেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় মালামাল ডিপো থেকে স্টেশন ২টিতে নেওয়া হয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে আগামী ১৩ ডিসেম্বর স্টেশন ২টি জনসাধারণের জন্য চালু করার কথা আছে। নতুন নিয়োগপ্রাপ্তদের ট্রেনিংও সম্পন্ন করা হয়েছে।