News71.com
 Bangladesh
 06 Dec 23, 11:19 PM
 172           
 0
 06 Dec 23, 11:19 PM

বিএনপি নেতা খসরু, স্বপন, প্রিন্সের জামিন নামঞ্জুর

বিএনপি নেতা খসরু, স্বপন, প্রিন্সের জামিন নামঞ্জুর

 

 

নিউজ ডেস্কঃ পুলিশ কনস্টেবল হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন এবং পিস্তল ছিনতাই মামলায় বিএনপির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

 

বুধবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফয়সাল আতিক বিন কাদের শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করেন। এর আগে তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিন আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির জন্য ৬ ডিসেম্বর দিন ধার্য করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন