News71.com
 Bangladesh
 04 Dec 23, 10:11 PM
 165           
 0
 04 Dec 23, 10:11 PM

নির্বাচনে নৌকাকে বিজয়ী করে ষড়যন্ত্রের জবাব দিতে হবেঃ আমির হোসেন আমু

নির্বাচনে নৌকাকে বিজয়ী করে ষড়যন্ত্রের জবাব দিতে হবেঃ আমির হোসেন আমু

নিউজ ডেস্কঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার মাধ্য দিয়ে সব ষড়যন্ত্রের জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। তিনি বলেন, ছোট দেশে নির্বাচন ঘিরে ষড়যন্ত্র হওয়াটাই স্বাভাবিক। তবে তা মোকাবিলা করে নৌকাকে জয়যুক্ত করার মাধ্যমে এসব ষড়যন্ত্রের জবাব দিতে হবে।

সোমবার যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদ শেখ ফজলুল হক মণির ৮৫তম জন্মদিন উপলক্ষ্যে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশে তিনি এ কথা বলেন। যুবলীগ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংবাদিক ও লেখক স্বদেশ রায় প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ পরিচালনা করেন যুবলীগের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন