News71.com
 Bangladesh
 04 Dec 23, 08:55 PM
 187           
 0
 04 Dec 23, 08:55 PM

সেই চৌকিদারের মনোনয়নপত্র বাতিল

সেই চৌকিদারের মনোনয়নপত্র বাতিল

নিউজ ডেস্কঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন লালপুর উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামের এসকেন আলী। তিনি পেশায় একজন গ্রামপুলিশ (চৌকিদার)। মনোনয়ন ফরম সংগ্রহের পর নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র জমা দেন তিনি। সোমবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে গ্রামপুলিশ এসকেন আলীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা আবু নাছের ভূঁঞা। মনোনয়ন বাতিল হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন ওই গ্রামপুলিশ।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা জানান, কোনো এলাকায় নির্বাচন করতে হলে সেই এলাকার মোট ভোটার সংখ্যার এক শতাংশ ভোটারের স্বাক্ষর পূরণ করতে হবে। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ১ শতাংশ ভোটার সংখ্যা ছিল ৩ হাজার ৪৯৪ জন। কিন্তু এসকেন আলী মাত্র ৯৮০ জনের স্বাক্ষর জমা দিয়েছেন। তাই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী শর্ত পূরণ করতে না পারায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ বিষয়ে গ্রামপুলিশ (চৌকিদার) এসকেন আলী বলেন, আমি নিয়ম অনুযায়ী সব কাগজপত্র জমা দিয়েছি কিন্তু কী কারণে আমার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এ বিষয়ে আমি কিছু জানি না, আমি নির্বাচনে অংশ নেওয়ার জন্য আমার বসতবাড়ির এক কাঠা জমি বিক্রি করে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছি- এই বলে কান্নায় ভেঙে পড়েন গ্রামপুলিশ এসকেন আলী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন