
নিউজ ডেস্কঃ প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন বিষয়ে শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।
এর আগে গতকাল রোববার (৩ ডিসেম্বর) হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করা হয়। গত ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর আগে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে সংঘর্ষের সময় কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ রমনা থানায় মামলা দায়ের করে।