
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা : খুলনার ডুমুরিয়া উপজেলার ১৩ নং গুটুদিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে শাসক দলের চেয়ারম্যান প্রার্থীর নেতৃত্বে একদল দুর্বৃত্ত আজ সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলার গুটুদিয়া ইউনিয়নের মোস্তর মোড় এলাকায় একই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ইউপি নির্বাচনী প্রচার-প্রচারনা কালে তার কর্মীদের উপর হামলা চালিয়ে মারপিট, ৩টি মটর সাইকেল ও ২টি মাহেন্দ্রা ভাঙচুর করে। ঘটনা স্থালে পুলিশ পৌছনোর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।
প্রত্যাক্ষদর্শরা জানায়, আজ সোমবার রাত সাড়ে ৮টার দিয়ে উপজেলার গুটুদিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু হাসানের পক্ষে তার কর্মীরা ওই ইউনিয়নে বিভিন্ন গ্রামে প্রচার প্রচারনায় যাওয়ার জন্য ৩টি মটর সাইকেল ও ২টি মাহেন্দ্রা নিয়ে অপেক্ষা করছিল। এ সময় একই ইউনিয়নের শাসক দল আওয়ামিলীগের চেয়ারম্যান প্রার্থী মোস্তফা সরোয়ারের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি দুর্বৃত্ত বাহিনী একাধিক মটর সাইকেলে বহর নিয়ে ওই স্বতন্ত্র প্রার্থী কর্মীদের উপর হামলা চালিয়ে মারধর ও তাদের ৩টি মটর সাইকেল ও ২টি মাহেন্দ্রা ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছনোর আগেই দৃর্বৃত্তরা পালিয়ে যায়।
এ ঘটনায় শাসক দলের চেয়ারম্যান প্রার্থী মোস্তফা সরোয়ার বলেন, তার লোকজন মটর সাইকেল যোগে এলাকায় প্রচার-প্রচারনায় গিয়েছিল, তাই বোদহয় হাসানের লোকজন আমার লোকজনের উপর ইট-পাঠকেল মেরেছিল। এ কারণে মনে হয় একটু দাবড়া-দাবড়ির ঘটনা ঘটেছে।
ওই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোঃ আবু হাসান অভিযোগ করেছেন আওয়ামিলীগ প্রাথী মোস্তফা সরোয়ারের উপস্থিতে তার লোকজনের উপর হামলা চালিয়ে মারপিট করে এবং ৩টি মটর সাইকেল ও ২ মাহেন্দ্র ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছে। এর বিচার কে করবে ?
ডুমুরিয়া থানার ওসি মোঃ তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বা ঘটনায় সংশ্লিষ্ট কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ।