
লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার মিয়ার রাস্তারমাথা বাজারে আগুন লেগে সুপারির আড়ৎসহ দু’টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। অগ্নিকান্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। আজ সোমবার ভোরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
জানাগেছে ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বাজারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। কিন্তু ততক্ষণে বাজারের মমিন বেপারির সুপারির আড়ৎ ও নুর ইসলামের মুদি দোকান পুড়ে ছাই।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, আগুনে নগদ টাকা, প্রায় ২শ’ মণ সুপারি, একটি মোটরসাইকেল ও মুদি দোকানের সব মালপত্র পুড়ে গেছে। এ দূর্ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২০ লাখ টাকা ।