News71.com
 Bangladesh
 07 Mar 16, 01:07 AM
 619           
 0
 07 Mar 16, 01:07 AM

নিয়ন্ত্রণ হারালো পুলিশ ভ্যান, নিহত ১ কনস্টেবল আহত ৩

নিয়ন্ত্রণ হারালো পুলিশ ভ্যান, নিহত ১ কনস্টেবল আহত ৩

নিউজ ডেস্ক : দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশের একটি পিকআপ ভ্যান গাছের সঙ্গে ধাক্কা খেয়ে এক কনস্টেবলের মৃত্যু হয়েছে । ঘটনায় আহত হয়েছেন আরও চারজন । গতরাত সাড়ে ৩টার দিকে বোচাগঞ্জ-পীরগঞ্জ সড়কের চিলাপাড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বোচাগঞ্জ থানার ওসি হাবিবুল হক জানান ।

দূর্ঘটনায় নিহত লতিফের (৩২) বাড়ি গাইবান্ধা সদর উপজেলায় । কনস্টেবল হিসেবে তিনি বোচাগঞ্জ থানায় কর্মরত ছিলেন । থানার সহকারী উপ-পরিদর্শক রেজাউর রহমান এবং কনেস্টবল সোহেল রানা, বেলাল হোসেন ও আব্দুল গফ্ফারও এ দুর্ঘটনায় আহত হয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন