News71.com
 Bangladesh
 07 Mar 16, 11:12 AM
 666           
 0
 07 Mar 16, 11:12 AM

কালকিনিতে ৩ স্বর্ণের দোকানে ভয়াবহ ডাকাতি, গুলিবিদ্ধ ২ ।।

কালকিনিতে ৩ স্বর্ণের দোকানে ভয়াবহ ডাকাতি, গুলিবিদ্ধ ২ ।।

মাদারীপুর সংবাদদাতা : মাদারীপুরের কালকিনি উপজেলা মিয়ারহাট বাজারে ৩টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতের গুলিতে ২ ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ গভীর রাত ৩টার দিকে এ ডাকাতি সংঘটিত হয়। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রাত ৩টার দিকে মিয়ারহাট বাজারে সংঘবদ্ধ একটি ডাকাতদল বাজারের পাহারাদারদের বেঁধে একে একে মৌসুমী জুয়েলার্স, জয় জুয়েলার্স ও আচল জুয়েলার্সে হানা দিয়ে গহনা ও নগদ অর্থ লুট করে। এ সময় দোকানে থাকা স্বপন ও সোহেল নামে দুই ব্যবসায়ী চিৎকার দিলে তাদের গুলি করে পালিয়ে যায় ডাকাতরা।

কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা বলেন, সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন