News71.com
 Bangladesh
 07 Mar 16, 02:11 AM
 640           
 0
 07 Mar 16, 02:11 AM

খালেদা জিয়াকে ফখরুল সহ বিএনপি নেতৃত্বের অভিনন্দন।।

খালেদা জিয়াকে ফখরুল সহ বিএনপি নেতৃত্বের অভিনন্দন।।

নিউজ ডেস্ক :.বেগম খালেদা জিতা বিএনপির চেয়ারপারসন হিসেবে পুনর্নিবাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। বিএনপির এই শীর্ষ পদে আর কোনো প্রার্থী না থাকায় গতকাল রোববার বিকালে রাজধানীর নয়া পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন কাউন্সিল উপলক্ষে গঠিত নির্বাচন কমিশনের চেয়ারম্যান, সাবেক স্পিকার ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার।

এদিকে বিনা প্রতিদন্ধীতায় বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হওয়ায় গতরাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও আবদুল কাইয়ুম ফুল দিয়ে তাকে অভিনন্দন জানান।

এছাড়াও অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দিন আহম্মেদ , বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, এ জেড এম জাহিদ হোসেন, রুহুল কবির রিজভী, মোহাম্মদ শাহজাহান, আবদুস সালাম প্রমুখ ।

উল্লেখ্য এ সময় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে তারেক রহমান ছাড়া আর কোনো প্রার্থী না থাকায় তাকেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন