
নিউজ ডেস্ক : রাজধানীর ঢাকার কাফরুল থানা এলাকার ন্যাম গার্ডেন ভবনের নিচ থেকে উদ্ধারকৃত তরুণীর মৃতদেহের পরিচয় মিলেছে। নিহতের নাম জনিয়া আক্তার (১৫)। সে কাফরুল সেনপাড়ার রিকশাচালক ওসমান মিয়ার মেয়ে। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার পাগলশি গ্রামে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই ফ্ল্যাটের লিফটম্যান এমদাদ, কেয়ারটেকার সিদ্দিকসহ তিন জনকে আটক করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তাদের আটক করা হয় ।
উল্লেখ্য আজ রোববার সকাল সাড়ে ১১ টার দিকে মিরপুর ১৩ নম্বরে ন্যাম গার্ডেনের নিচ থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা, তাকে হত্যার পর দশ তলা ওই ভবনের ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হয়েছে।