
পাথরঘাটা সংবাদদাতা : বরগুনার পাথরঘাটা পৌরসভার তালতলা ব্রীজের কাছে অভিযান চালিয়ে ১০টি হরিনের চামড়াসহ দুই হরিন পাচার কারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ার (বরিশাল র্যাব-৮)। শনিবার সন্ধ্যা ৭টার সময় সিদ্দিক মিয়ার বাড়ির ভাড়াটিয়ার ঘর থেকে তাদেরকে আটক করা হয়। আটক কারিরা হলেন, ঢাকা নারায়নগঞ্জ ফতুল্লার মাসুদ পাভেজ ও নরসিংদির মাসুদ করিম।
বরিশাল র্যাব-৮ এর কম্পনী কমান্ডার এএসপি মো. ফারুক হোসেন জানান, চরদুয়ানী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমানের পাথরঘাটা পৌরসভার তালতলা বাড়ির সামনে খালের পাড়ে একটি ঘরে মঠবাড়িয়া শহরের নান্না মিয়া ভাড়া নিয়ে দীর্ঘ দিন ধরে হরিনের মাংসসহ চামড়ার ব্যাবসা করে আসছিল। পরে র্যাব গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালালে ১০ হরিণের চামড়াসহ ২ বন্য প্রানী পাচাঁর কারিকে আটক করে।