News71.com
 Bangladesh
 06 Mar 16, 03:09 AM
 1066           
 0
 06 Mar 16, 03:09 AM

খুলনার চুকনগরে বাস উল্টে কিশোর নিহত, আহত ১২ ।।

খুলনার চুকনগরে বাস উল্টে কিশোর নিহত, আহত ১২ ।।

নিউজ ডেস্ক : খুলনায় যাত্রীবাহী বাস উল্টে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন। আজ রোববার সকালে ডুমুরিয়া উপজেলার চুকনগরে এ ঘটনা ঘটে।

ডুমুরিয়া থানার ওসি জানান সকালে সাতক্ষীরা থেকে একটি যাত্রীবাহি বাস খুলনার দিকে আসছিল। খুলনা-সাতক্ষীরা সড়কের চুকনগর কোল্ডস্টোরেজের সামনে পৌঁছালে একটি ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে বাসটির ধাক্কা লাগে । এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এসময় বাসটির চাপায় ঘটনাস্থলেই নিহত হয় ভ্যানটির যাত্রী কারিমুন নামের ১৫ বছরের এক কিশোরী।

এ ছাড়াও এ ঘটনায় মৃত মনে করে এক বাস যাত্রীকে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কিচিৎসকরা দেখতে পান যে তিনি জীবিত। পরে দ্রুত তাঁর চিকিৎসা শুরু হয়েছে। পুলিশ জানায় আহত যাত্রীদের দ্রুত উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। বর্তমানে বাসটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন