
নিউজ ডেস্ক : খুলনা জেলার কয়রা উপজেলা সদরে আওয়ামিলীগ প্রাথী সন্ত্রাসী বাহারুল ইসলামের হামলার স্বীকার হলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জিএম মতিউর রহমান মতি। আজ রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা সদরের জিরো পয়েন্ট এ হামলার ঘটনাটি ঘটেছে । এ নিয়ে কয়রায় চরম উত্তেজনা বিরাজ করছে । বিক্ষুব্ধ জনতা নেমে এসেছে রাজপথে ।
প্রতক্ষ্যদর্শীরা জানিয়েছেন আজ সকালে চিহ্নিত সন্ত্রাসী বাহারুল ও তার সহযোগী মো: ইকতিয়ার উদ্দিন হিঁরোঁ, মিলন ও লিয়াকত সহ বেশ কয়েকজন মিলে কয়রা উপজেলা সদরের জিরোপয়েন্ট এলাকায় হাফিজুর রহমান নামের যুবককে এলোপাতাড়ি মারপিঠ করতে থাকে। এ সময় জটলা দেখে কয়রা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মতিউর রহমান সেখানে উপস্থিত হন। মুক্তিযোদ্ধা মতিকে দেখে বাহারুল আরও ক্ষিপ্ত হয় এবং তাকে প্রকাশ্যে কিল, চড় ,লাথি, ঘুসি মারতে থাকে। বাহারুল ও তার সাগরেদদের এই এলোপাতাড়ি আক্রমণে মুক্তিযোদ্ধা মতি মাটিতে লুটিয়ে পড়েন ।
এদিকে মুক্তিযোদ্ধা কমান্ডার মতির উপর হামলার খবর জানাজানি হলে কয়রা বাজারে শত শত লোক রাস্তায় বেরিয়ে পড়ে । বাজারে খন্ড খন্ড মিছিল বের হয়, ছডায় উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে । বর্তমানে কয়রার অবস্থা অগ্নিগর্ভ। যেকোন সময় বাঁধতে পারে বড ধরনের সংঘাত।
উল্লেখ্য পুলিশ মারা সহ একাধিক মামলার আসামি কয়রার চিহ্নিত সন্ত্রাসী বাহারুল ইসলাম আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন না চেয়েও আওয়ামিলীগের মনোনয়ন পেয়ে যান রহস্যজনকভাবে। আর আওয়ামিলীগের মনোনয়ন পেয়ে ধরাকে সরা জ্ঞান করতে থাকে এই বাহারুল। মনোনয়ন পাওয়ার আগে পুলিশের ক্রস ফায়ারের ভয়ে আত্মগোপনে থাকা এই বাহারুল এখন নৃত্য করছে পুলিশের নাকের ডগায় ।
উল্লেখ্য গতকালও এই বাহারুল বেশ কয়েকজন সংখ্যালঘু মেম্বর প্রার্থী হুমকি দিয়েছে । তাকে (বাহারুলকে) ভোট না দিলে কয়রা সদরে তিন রাস্তার উপর চিতা সাজিয়ে তাদের জ্যান্ত পুড়িয়ে মারার হুমকিও দিয়েছে বাহারুল। এছাড়াও হিন্দুদের দেশ ছাড়া করার হমকি তো রয়েছেই।
এ ব্যাপারে খুলনার পুলিশ সুপার মো: হাবিবুর রহমান বিপিএম এর সাথে আলাপ করলে তিনি নিউজ৭১ডটকম www.news71.com কে বলেন , সংখ্যালঘুদের হুমকি ও মুক্তিযোদ্ধাকে মারপিটের ঘটনা তিনি জেনেছেন। এ ব্যাপারে ওসি কয়রাকে সন্ত্রাসী বাহারুল ও তার দলবলের বিরুদ্ধে মামলা নিয়ে তাদেরকে গ্রেফতার করার নির্দেশ দেয়া হয়েছ বলে জানান এসপি।
খুলনার পুলিশ সুপার আরও বলেন "কোন লোকই আইনের উর্ধ্বে নয়। কেউ আইন হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। সে যেই হোক না কেন। তিনি বলেন, সন্ত্রাসীর কোন দল নেই, জাত নেই ধর্ম নেই। তার পরিচয় সে সন্ত্রাসী। খুলনা জেলা পুলিশ কোন অবস্থায় কোন চাপের কাছে নতি স্বীকার করে সন্ত্রাসীদের সাথে আপোস করবে না।"
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ , সুষ্ঠ , নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহনযোগ্য করার দৃঢ আশাবাদ ব্যক্ত করে খুলনার পুলিশ সুপার বলেন " গতকাল শনিবার রাতে খুলনার বটিয়াঘাটায় বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যান প্রার্থীকে মারপিঠ করার ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে এবং মামলার মুল অভিযুক্তকে গত রাতেই গ্রেফতার করা হয়েছে। যদিও এ মামলার মুল আসামি আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামিলীগের মনোনীত প্রার্থী । কিন্ত তা সত্বেও কোন প্রকার আইনি শিথিলতা দেখানো হয়নি।