News71.com
 Bangladesh
 06 Mar 16, 11:59 AM
 1069           
 0
 06 Mar 16, 11:59 AM

আগামি ৯ মার্চ সকালে বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ ।।

আগামি ৯ মার্চ সকালে বাংলাদেশে আংশিক সূর্যগ্রহণ ।।

নিউজ ডেস্ক : আগামী ৯ মার্চ সূর্য গ্রহন । বাংলাদেশ থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। সকালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গেই বাংলাদেশ থেকে এ সূর্যগ্রহণ দেখা যাবে। রাজধানি ঢাকার স্থানীয় সময় ভোর ৬টা ১২ মিনিটে সূর্য উদয়ের পর থেকে শুরু হয়ে সকাল ৬টা ৩৮মিনিট ৪৯ সেকেন্ডে সূর্যগ্রহণের সর্বোচ্চ পর্যায় ও ৭টা ২১ মিনিট ৭ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।

বাংলাদেশ ছাড়াও এ সূর্যগ্রহণ দেখা যাবে চীন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়ার কিছু অংশ ও হাওয়াই দ্বীপপুঞ্জ ও আলাস্কা থেকে। এছাড়াও ইন্দোনেশিয়ার কিছু দ্বীপ থেকে ওইদিন পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ থেকে পরবর্তী আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে আগামি ২০১৯ সালের ২৬ ডিসেম্বর। আর ২১১৪ সালের ৩ জুনের আগে বাংলাদেশ থেকে কোনো পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন