
নিউজ ডেস্ক : আশুলিয়া থেকে অপহৃত ২ যুবকের অগ্নিদগ্ধ লাশ উদ্ধার হয়েছে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে । এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন এ হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।
গতকাল শুক্রবার গভীর রাতে আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে ঢাকা জেলার আশুলিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ফিরোজ এ তথ্য নিশ্চিত করেন। এসময় তিনি জানান, গত বৃহস্পতিবার ভোরে সাভারে অভিযান চালিয়ে বিপ্লব ও রফিকুল নামে ২ জনকে আটক করা হয়। এদের মধ্যে বিপ্লব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
উল্লেখ্য গত ৩রা মার্চ আশুলিয়ার কুরগাঁও এলাকা থেকে একদল ডাকাত অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে নিজ দলের সদস্য সাকিব এবং তার বন্ধু কলেজছাত্র আবিরকে অপহরণ করে। পরে গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর তীরে নিয়ে তাদেরকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যা করা হয়। পরের দিন ৪ঠা গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত লাশ দু'টি উদ্ধার করে।
এদিকে, আশুলিয়া থানায় আবিরের মায়ের দাখিলকরা সাধারণ ডায়েরির সূত্র ধরে কলেজছাত্র আবিরসহ সাকিবকে শনাক্ত করা হয়।