News71.com
 Bangladesh
 05 Mar 16, 07:52 AM
 1005           
 0
 05 Mar 16, 07:52 AM

শহীদ জিয়া‌উর রহমানের আদর্শের সঙ্গে বিএনপির বর্তমান কর্মকাণ্ডে মিল নেই ।। নতুন দল করার ঘোষনা দিলেন জিয়াউর রহমানের ভাই আহম্মেদ কামাল

শহীদ জিয়া‌উর রহমানের আদর্শের সঙ্গে বিএনপির বর্তমান কর্মকাণ্ডে মিল নেই ।। নতুন দল করার ঘোষনা দিলেন জিয়াউর রহমানের ভাই আহম্মেদ কামাল

নিউজ ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাস্ট্রপতি শহীদ জিয়া‌উর রহমানের আদর্শের সঙ্গে বিএনপির বর্তমান কর্মকাণ্ডে মিল নেই বলে দাবি করেছেন তার ছোটভাই আহমেদ কামাল। আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ জিয়া ও জাতীয়তাবাদী আর্দশ বাস্তবায়ন পরিষদে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, “বিএনপির বর্তমান নাজুক অবস্থা দেখে কিছু কথা না বলে পারছি না। মাঝে-মাঝে দুঃখ হয়, যখন দেখি আমার ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নীতির সাথে বিএনপির অনেক কর্মকাণ্ডের এখন মিল নেই।”

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোটভাই বলেন, "একটি স্বার্থান্বেষী মহল ও স্বাধীনতাবিরোধী চক্রের শিকার’ হয়ে খালেদা জিয়া ভুল পথে পরিচালিত হচ্ছেন মন্তব্য করে তিনি বলেন, “তারা চেয়ারপারসনকে ভুল পরামর্শ ও তথ্য দিয়ে অন্ধকারে রাখতে চান।তিনি বলেন “মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা নিয়ে এখন বির্তক সৃষ্টি করা মোটেই সঠিক নয় বলে আমি মনে করি।”

আলোচনা সভায় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ‘সংস্কারপন্থি’ নেতা হিসেবে পরিচিত বিএনপির বহিষ্কৃত যুগ্ম মহাসচিব আশরাফ হোসেন ও দলটির মুখপত্র ‘দৈনিক দিনকাল’র সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক কাজী সিরাজ ছিলেন।

সভায় রাজনীতিতে আসার আগ্রহের কথা জানিয়ে জিয়ার ছোটভাই বলেন, “আমার ভাইয়ের হাতে গড়া সংগঠন বিএনপির এই দুর্দিনে তার আদর্শ বাস্তবায়ন এবং দলকে সঠিক পথে সুসংগঠিত করার জন্য একজন সহযোদ্ধা হিসেবে জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে আছি এবং থাকব।”

“আমি কোনো ক্ষমতার লোভে রাজনীতি করতে চাই না। দেশের এই দুর্দিনে বিএনপির পাশে থেকে দেশের মানুষের সেবা করতে চাই,” বলেন তিনি। সভার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আহমেদ কামাল বলেন, “আমি নতুন দল করব। এর নাম হবে ন্যাশনালিস্ট পার্টি।”

সরকারের সমালোচনা করে আহমেদ কামাল বলেন, “আওয়ামী লীগ সরকার মুখে গণতন্ত্রের কথা বলে, কিন্তু কাজে গণতন্ত্রের লেশ মাত্র দেশের কোথাও নাই। মানুষের স্বাধীনভাবে কথা বলার অধিকার নাই।”

সরকারকে হুঁশিয়ার করে আহমেদ কামাল বলেন, “একদিন না একদিন দেশের জনগণ রুখে দাঁড়াবে।”

সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ‘কল্যাণমুখী’ সরকার গঠন ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সব দলের সঙ্গে সংলাপের মাধ্যমে সমাধানের পথ বের করার আহ্বানও জানিয়েছেন তিনি ।

সভায় বিএনপির বর্তমান নেতৃত্বের কঠোর সমালোচনা করে কাজী সিরাজ বলেন, “বিএনপি ৪ দল বা ২০ দল গঠনের পর থেকে বাংলাদেশি জাতীয়তাবাদের গণতান্ত্রিক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা- সেইভাবে নেই।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আহমেদ কামালের আত্মীয় এস ইসলাম ডনসহ ন্যাশনাল কংগ্রেস সভাপতি শেখ শহীদ-উজ-জামান, জাতীয় স্বাধীনতা পার্টির মহাসচিব মিজানুর রহমান মিজু, সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল হোসনে আরা আহসান, কলামনিস্ট আবু মহিন মুসা, অধ্যাপক মাহবুব হাসান, অধ্যাপক এমএম ইসলাম ও এনামুল হক আখন্দ প্রমুখ ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন