
নিউজ ডেস্ক : রাজধানিতে দিন দুপুরে বিকাশ কর্মীকে গুলি করে প্রায় ১৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর আগারগাঁও এলাকার তালতলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মহিলা কলেজের সামনে মাইক্রোবাস থামিয়ে বিকাশ কর্মীকে গুলি করে এ ছিনতাই করা হয় । পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে ।
বিকাশের ম্যানেজার এ কে এম আজমল হুদা বলেন, একটি মাইক্রোবাসে করে টাকাসহ বিকাশের তিনজন কর্মী যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশা এসে কৌশলে মাইক্রোবাসটির গতি রোধ করে। পরে মাইক্রোবাসের ড্রাইভারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশা চালকের বাকবিতনডা হয়। এমন সময় দুইটি মোটরসাইকেলে করে মোট ছয়জন দূর্বৃত্ত মাইক্রোবাসটিকে ঘিরে এলাপাথাড়ি গুলি করে বিকাশ কর্মীদের কাছে থাকা ১৪ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এ এলোপাতাড়ি গুলির সময় বিকাশের সিকিউরিটি ইনচার্জ সাইদুর রহমান এসময় পায়ে গুলিবিদ্ধ হন। সাইদুর ছাড়াও রাজু হাসান, ফারুখ হোসেন ও মাইক্রোবাসের ড্রাইভার মো. বাবু নামের বিকাশকর্মীও গাড়িতে ছিলেন। গুলিবিদ্ধ না হলেও রাজু হাসান আহত হয়েছেন।