
নিউজ ডেস্ক : বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার একটি স্কুলের চার ছাত্রী একসঙ্গে বিষপানে ‘আত্মহত্যার’ চেষ্টা করেছে। এরা হলেন-চিতলমারী উপজেলার রায়গ্রামের নৃপেন মৃধার মেয়ে অর্পিতা মৃধা (১৩),শেখর মৃধার মেয়ে মনিষা মৃধা (১৩), শংকর মৃধার মেয়ে সেতু মৃধা (১৪) ও শম্ভু মৃধার মেয়ে সুমি মৃধা (১৪)।
এই চারজনই চিতলমারী সদর ইউনিয়নের রায়গ্রাম নবপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। স্কুলের প্রধান শিক্ষকএকটি কারণে অভিভাবকদের নিয়ে দেখা করতে বলায় ‘ভয়ে’ তারা এ পথ বেছে নিয়েছে বলে ধারণা করে বলেন চিতলমারীর উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ওই চার ছাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর চার ছাত্রীই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মামুন হাসান। এই চিকিৎসক www.news71.com কে বলেন “এই শিক্ষার্থীরা রিপকড নামের এক ধরনের কীটনাশক পান করেছে। এদের চিকিৎসা দেওয়া হয়েছে, সবাই আশঙ্কামুক্ত।”
উপজেলা নির্বাহী অফিসার মো: ফরিদ হোসেন ও থানার ওসি মো. রেজাউল করিম হাসপাতালে গিয়ে ওই ছাত্রীদের চিকিৎসার খবর নেন। স্কুলের ছাত্রীরা কেন বিষপানে আত্মহত্যার চেষ্টা করলো তা তদন্ত করতে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মফিজুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছেন উপজেলা নির্বাহী অফিসার । এই চার কিশোরীকে চিকিৎসা দেওয়ার পর বর্তমানে সুস্থ্য থাকলেও তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান প্রশাসনের এই কর্মকর্তা।
ঐ ছাত্রীদের স্কুল নবপল্লী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিবব্রত মজুমদারের মারফত জানান বেশ কিছুদিন ধরে ওই স্কুলের দশম শ্রেণির কয়েকজন উশৃঙ্খল শিক্ষার্থী এই চার ছাত্রীকে কোমল পানীয়সহ বিভিন্ন খাবার খেতে দিতে শুরু করে। এই খাবার খেয়ে মেয়েরা প্রায় বমি করত। গত চার থেকে পাঁচ দিন আগে প্রধান শিক্ষক নিজে তা দেখতে পান। পরে তিনি ওই চার মেয়েকে ডেকে ওদের দেওয়া খাবার না খাওয়ার পরামর্শ দেন এবং আজ শনিবার তাদের অবিভাবকদের স্কুলে নিয়ে আসার জন্য বলেন।
সমস্ত খোঁজ খবর ও তথ্য প্রমান নেয়ার পর নেয়ার পর উপজেলা নির্বাহী অফিসার ধারনা করছেন , অবিভাবকদের স্কুলে নিয়ে আসতে বলায় এই চার মেয়ে বিষপান করে থাকতে পারে । তবে তিনি বলেন ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে । তাদের তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে । আগামী তিন দিনের মধ্যে কমিটিকেএকটি চূড়ান্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে ।