News71.com
 Bangladesh
 05 Mar 16, 03:37 AM
 1194           
 0
 05 Mar 16, 03:37 AM

গ্রেনেড হামলা মামলার পলাতক তাজউদ্দিনকে দেশে ফেরানোর ব্যবস্থা নিচ্ছে সরকার।।

গ্রেনেড হামলা মামলার পলাতক তাজউদ্দিনকে দেশে ফেরানোর ব্যবস্থা নিচ্ছে সরকার।।

নিউজ ডেস্ক : একুশে আগস্ট গ্রেনেড হামলার অন্যতম পলাতক আসামি মাওলানা তাজউদ্দিন দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরিয়ে আনার উদ্দোগ নিয়েছে সরকার । গত বেশ কিছুদিন পূর্বে বাংলাদেশ সরকার নিশ্চিত হয়েছে যে,২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় পলাতক আসামি মাওলানা তাজউদ্দিন দক্ষিণ আফ্রিকায় আছেন। এখন তাঁকে ফিরিয়ে আনার বিষয়ে সরকারী উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্পরিক যোগাযোগের নথিপত্র থেকে জানা যায়, গত ২০১৪ সালের আগস্টে দক্ষিণ আফ্রিকার পুলিশ নিশ্চিত করে যে মাওলানা তাজউদ্দিনকে গ্রেপ্তার করা না হলেও তারা তাঁকে নজরদারিতে রেখেছে। একই সঙ্গে কূটনৈতিক প্রক্রিয়ায় তাঁকে বহিঃসমর্পণের প্রস্তাব পাঠাতে দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়। কিন্তু তাজউদ্দিনকে দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করার দৃশ্যমান তৎপরতা আগে দেখা যায়নি। অবশ্য এখন তাঁকে ফেরাতে নানা তথ্য জানতে চেয়ে চিঠি পাঠানো হচ্ছে।

উল্লেখ্য বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে এই গ্রেনেড হামলার ঘটনায় ২২ জন নিহত হন। তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার লক্ষ্যে এ হামলা চালায় বিএনপি ।

জানাগেছে,পলাতক তাজউদ্দিন নাম পাল্টিয়ে এবং অবৈধ পাসপোর্ট ব্যবহার করে দক্ষিণ আফ্রিকায় গেছেন বলে বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে। ২০০৬ সালের অক্টোবরে তাজউদ্দিনকে বাংলাদেশ বিমানের করাচিগামী একটি উড়োজাহাজে তুলে দেওয়া হয়। পরে তিনি পাকিস্তান থেকে দক্ষিণ আফ্রিকায় গিয়ে আশ্রয় নেন।

সংশ্লিষ্ট একটি সূত্র জানা যায় যে, ইন্টারপোল কিছুদিন আগে পুলিশ সদর দপ্তরকে জানিয়েছে, বাদল নামে ভুয়া পাসপোর্টে দক্ষিণ আফ্রিকায় গেছেন মাওলানা তাজউদ্দিন । সর্বশেষ গত ৮ ফেব্রুয়ারি এক চিঠিতে বাংলাদেশের পুলিশকে এ বিষয়টি জানান দক্ষিণ আফ্রিকার ইন্টারপোল শাখা । পরে ১৬ ফেব্রুয়ারি বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানায় পুলিশ ।

এর আগে দক্ষিণ আফ্রিকার উপমন্ত্রী বাংলাদেশ সফরের সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রসঙ্গটি উত্থাপন করেন । সে সময় দেশটির উপমন্ত্রী জানান, বাংলাদেশ আবেদন করলে তাঁরা এই আসামিকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবেন । এরপরই দক্ষিণ আফ্রিকায় এ বিষয়ে একটি প্রস্তাব পাঠানোর ব্যবস্থা নেয় বাংলাদেশ সরকার ।

সরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে বলেন, ‘আমরা তাজউদ্দিনকে ফিরিয়ে আনার একটি প্রস্তাব পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছি । দু-এক দিনের মধ্যে এ প্রস্তাব দক্ষিণ আফ্রিকায় পাঠানো হবে বলে আশা করছি । এ বিষয়ে ওই দেশের সরকারের সঙ্গে কথাও হয়েছে । তাজউদ্দিনকে ফিরিয়ে আনতে যা যা করা দরকার, আমরা করব ।’

উল্লেখ্য নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের (হুজি-বি) নেতা মাওলানা তাজউদ্দিন তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর ছোট ভাই ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন