News71.com
 Bangladesh
 05 Mar 16, 11:18 AM
 1314           
 0
 05 Mar 16, 11:18 AM

খুলনায় শুরু হয়েছে ৪৮ ঘন্টার চিকিৎসক ধর্মঘট ।। রোগীদের দুর্ভোগ চরমে

খুলনায় শুরু হয়েছে ৪৮ ঘন্টার চিকিৎসক ধর্মঘট ।। রোগীদের দুর্ভোগ চরমে

খুলনা সংবাদদাতা : এক মেডিকেল অফিসারকে পিটিয়ে আহত করার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বিভাগীয় শহর খুলনা ও তার আশপাশ অঞ্চলের স্থানীয় সরকারি এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে চিকিৎসকদের ধর্মঘট চলছে। ফলে বন্ধ হয়ে পড়েছে সব ধরনের চিকিৎসা সেবা । এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন হাজারও রোগী এবং তাদের স্বজনরা।

আজ শনিবার সকাল থেকে খুলনা জেলা সদর ও উপজেলা গুলোতে এ ধর্মঘট কর্মসূচি শুরু হয়েছে। যা চলবে রোববার (০৬ মার্চ) পর্যন্ত। এর আগে বৃহস্পতিবার (০৩ মার্চ) ধর্মঘট পালন শুরু হয়। শুক্রবার বিরতির পর ফের এই ধর্মঘট শুরু হলো।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা শাখা, প্রাইভেট মেডিকেল প্রাক্টিশনার্স অ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) ও প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন (বিপিসিডিওএ) একযোগে এ ধর্মঘট কর্মসূচি পালন করছে।

উল্লেখ্য খুলনা জেলার তেরখাদা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মেডিকেল অফিসারকে পিটিয়ে আহত করায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউনিয়নের চেয়ারম্যান এস এম অহিদুজ্জামানের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ ধর্মঘট কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা।

খুলনার পুলিশ সুপার মো: হাবিবুর রহমান বিপিএম www.news71.com কে জানিয়েছেন আহত চিকিৎসক থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ মামলাটি আমলে নিয়ে আসামিদের গ্রেফতারের জোর প্রচেষটা চালাচ্ছে। ইতিমধ্যেই এ মামলায় সংশ্লিষ্ট এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের আটকের জন্য তেরখাদা থানা পুলিশের পাশাপাশি জেলা ডিবিকেও কাজে লাগানো হচ্ছে । অচিরেই সকল আসামিদের আইন আলোকে আনা সম্ভব হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন