
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ এর বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে খুলনা জেলা ছাত্রলীগের আওতাধীন ৯টি উপজেলার ৬৮টি ইউনিয়ন ও কলেজ সহ সকল ইউনিটের নেতা-কর্মীদেরকে দলীয় প্রার্থীর সাথে থেকে সকল ধরনের প্রচার প্রচারনার নির্দেশনা দিয়েছেন খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। আজ শুক্রবার (৪মার্চ) সন্ধ্যায় এক বিবৃতিতে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু ও সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগর এ নির্দেশনা প্রদান করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা’র আধুনিক ও সমৃদ্ধশীল এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য নৌকা মার্কার প্রার্থীকে জয়যুক্ত করার জন্য ৯টি উপজেলার অন্তর্গত ৬৮টি ইউনিয়নে আসন্ন ইউপি নির্বাচন উপলক্ষে প্রতিটি ওয়ার্ডে ইউনিট কমিটি গঠনের নির্দেশনা প্রদান করেন। জামাত/বিএনপির ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলার জন্য কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ছাত্রলীগের সকল নেতা-কর্মীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, যদি ছাত্রলীগের কোন ইউনিট দলীয় নির্দেশনার বিপক্ষে প্রচার প্রচারনায় অংশগ্রহন করে, সেকল ছাত্রলীগের ইউনিটের বিরুদ্ধে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে এবং আগামী ০৩(তিন) দিনের মধ্যে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারনার জন্য সকল ওয়ার্ডের ইউনিট কমিটি গঠন করে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। খবর বিজ্ঞপ্তির।।