News71.com
 Bangladesh
 04 Mar 16, 08:30 AM
 1130           
 0
 04 Mar 16, 08:30 AM

ইউপি নির্বাচনের প্রথম ধাপ ।। চেয়ারম্যান পদপ্রার্থীদের ব্যালট পেপার ছাপার কাজ শুরু

ইউপি নির্বাচনের প্রথম ধাপ ।। চেয়ারম্যান পদপ্রার্থীদের ব্যালট পেপার ছাপার কাজ শুরু

নিউজ ডেস্ক : ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের চেয়ারম্যান পদপ্রার্থীদের ব্যালট পেপার ছাপার কাজ শুরু হয়েছে। তবে মাঠ পর্যায় সকল জেলা উপজেলা থেকে মনোনয়ন প্রত্যাশীদের চূড়ান্ত তালিকা এখনো নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে এসে পৌঁছেনি।

নির্বাচন কমিশন সচিবালয় সিনিয়র সহকারী সচিব ফরহাদ হোসেন www.news71.com কে জানিয়েছেন, জেলা থেকে চূড়ান্ত তালিকা আসার পর যাচাই-বাছাই করে প্রিন্টিং পেসে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আজ শুক্রবার পর্যন্ত বরগুনা, ঝালকাঠি ও ব্রাহ্মণবাড়িয়ার তালিকা এসে পৌঁছেছে।

আগামী ২২ মার্চ চার হাজার ২৭৯টি ইউপির মধ্যে প্রথম পর্যায়ে ঘোষিত ৭৫২টির মধ্যে ৭৩৪টিতে নির্বাচন হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন