
অরন্য অরনী : একেবারেই বেহাল অবস্থা পাইকগাছা থেকে কপিলমুনির গোলাবাড়ী পর্যন্ত খুলনা-পাইকগাছা সড়কের ১২ কি.মি. রাস্তার । তবু তো চলতে হবে, জীবন থেমে থাকার নয়। সম্প্রতি সড়কটিতে দু’এক জায়গায় সংস্কারের কাজ হলেও তা উল্লেখ্যযোগ্য নয় । ফলে প্রতিটি মুহুর্ত মানুষকে প্রান হাতে নিয়ে চলাচল করতে হয় এই সড়কে ।
খুলনার -পাইকগাছা সড়কের সংস্কার কাজ শেষ হতে না হতেই কপিলমুনির গোলাবাড়ি মোড় থেকে পাইকগাছা বাসস্ট্যান্ড জিরোপয়েন্ট পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার রাস্তার আবারও সৃষ্টি হয়েছে বেহাল দশা। পিচ, খোঁয়া উঠে তৈরী হয়েছে বড় বড় গর্তের। দীর্ঘদিন সংষ্কার কাজ না হওয়ায় ঐ সকল গর্তে প্রতিদিন শতশত যানবাহনের চাপে বর্তমানে একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এমনটা চলতে থাকলে যে কোন সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পাইকগাছ কয়রার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে সড়ক যোগাযোগ ব্যবস্থা ।এমনটাই মনে করছেন পাইকগাছা- কয়রার জনপদের ভূক্তভোগি লাখ লাখ মানুষ।
এলাকাবাসীর অভিযোগ, কোটি টাকা ব্যয়ে রাস্তাটি সংস্কারের মাত্র মাস দু’য়েক পর থেকেই রাস্তার বেহাল দশা শুরু হয়। দক্ষিণ খুলনার অন্যতম প্রধান ব্যস্ততম সড়কটি অল্প দিনেই ফিরে যায় তার পুরনো চেহারায়।
এক পথিককে জিজগাসাবাদে বলেন, ‘রাস্তার এমন দশা কখনো দেখিনি মোটর সাইকেল চালাতে গিয়ে কখনো নাট স্ক্রুপ, কখনো নাম্বার প্লেট আবার কখনো পিছনে বসা যাত্রী নিচে পড়ে যাচ্ছে’।
উল্লেখ্য ২০১১ সালের আগস্টের দিকে কপোতাক্ষের জল বৃদ্ধি ও অতি বর্ষণে সড়কের তালা থেকে পাইকগাছার কাশিমনগর পর্যন্ত এলাকায় ২/৬ ফুট পানির নীচে তলিয়ে যায়। বন্ধ হয়ে যায় সকল প্রকার যান চলাচল। এভাবে কয়েক মাস সারাদেশের সাথে জনপদটি অলিখিত ভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। সড়কের কোথাও কোথাও পথযাত্রীদের চলাচলে বসানো হয় নৌকা ঘাট। এরপর মৌসুম শেষে পানি কমতে থাকলে শুরু হয় সংষ্কার কাজ। তবে নির্মাণ ও সংষ্কার কাজে ব্যাপক দূর্নীতি ও অনিয়মে সড়কটি তেমন মজবুত হয়নি।
এদিকে নিষেধাজ্ঞা সত্ত্বেও ব্যস্ততম সড়কটিতে ১০ চাকার ভারী ট্রাক চলাচল বন্ধ হয়নি। প্রায়ই পাইকগাছা-কয়রায় বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের বিভিন্ন উপকরণ সরবরাহে অতিরিক্ত পণ্য বোঝাই ট্রাকগুলো হামেশা অবাধে চলাচল করছে। এছাড়া দেশের অন্যতম প্রধান রপ্তানী পণ্য হিমায়িত চিংড়ি উৎপাদণের প্রধান কেন্দ্র পাইকগাছা-কয়রা থেকে প্রতিদিন শত’ শত মাছবাহী ট্রাক-পিকআপ চলাচল করে সড়কে।
এক কথায় সরকার তার রাজস্বের একটি বড় অংশ জনপদটি থেকে আয় করলেও এখানকার প্রধান সড়কটি সংষ্কারে তেমন গুরুত্বের সাথে দেখেনা বলেও অভিযোগ জনপদের লাখ লাখ মানুষের।
এছাড়াও পাইকগাছা পৌর সদর থেকে উপজেলার সোলাদানার খালিয়ারচক পর্যন্ত রাস্তাটি চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। যোগাযোগের একমাত্র রাস্তাটির বেহাল দশায় ব্যাপক দূর্ভোগে পড়তে হচ্ছে এলাকার হাজার হাজার সাধারণ মানুষদের।
১৮ কি.মি. দৈর্ঘ্যের পিচ ঢালাই রাস্তার কোথাও পিচ নেই। দীর্ঘদিন সংস্কারের অভাবে এমন অবস্থা তৈরী হয়েছে। আগামী বর্ষার আগেই রাস্তাটি সংস্কার না হলে চারদিকে পানি বেষ্টিত কয়েকটি দ্বীপ গ্রামের হাজার হাজার পরিবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।
অন্যদিকে, সুন্দরবন নিকটস্থ কয়রার-পাইকগাছা যোগাযোগের রাস্তারও বেহাল অবস্থা। কয়রা থেকে প্রতিদিন প্রচুর চিংড়ি ও মাছ পাইকগাছাতে রপ্তানি হয়। তারপর পাইকগাছা থেকে দেশের বিভিন্ন স্থানে। কিন্তু রাস্তাগুলো ভাংগা থাকায় নিদিষ্ট সময়ে চিংড়ি ও মাছ পৌছে না বলে জানিয়েছে ব্যবসায়ীরা। চরম দুভোগের মুখোমুখি হতে হয় বলেছেন ব্যবসায়ীরা।
এমতাবস্থায়, খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাংসদ এ্যাড. শেখ মোঃ নুরুল হক এম পি কোনো কঠোর পদক্ষেপ নিচ্ছে না বলে জানিয়েছে সাধারন জনগন।দুভোগের শেষ নেই বলে অভিমত করেছেন সাধারন জনগন।