News71.com
 Bangladesh
 04 Mar 16, 10:51 AM
 1626           
 0
 04 Mar 16, 10:51 AM

গাজীপুরে ইকো রিসোর্টে ডাকাতি ।। পিকনিকে আসা বিআরটিএ কর্মকর্তাসহ আহত ৫

গাজীপুরে ইকো রিসোর্টে ডাকাতি ।। পিকনিকে আসা বিআরটিএ কর্মকর্তাসহ আহত ৫

গাজীপুর সংবাদদাতা : রাজধানির উৎকন্ঠে গাজীপুরের রাজেন্দ্রপুর ইকো রিসোর্টে ডাকাত দলের হামলায় পিকনিকে আসা বিআরটিএ কর্মকর্তহ ৫ জন গুরুতর আহত হয়েছেন। এ সময় ডাকাতরা তাদের মারধর করে নগদ টাকা ও মোবাইলফোন লুট করে নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতের হামলার শিকার ওয়াকিব হোসেন বলেন, শুক্রবার (০৪ মার্চ) ইকো রিসোর্টে আমাদের পিকনিক করার কথা ছিল। তবে কিছু কাজ এগিয়ে রাখতে বৃহস্পতিবার দিবাগত রাতে আমরা ১৫ জন রির্সোটে অবস্থান করি। রাত আড়াইটার দিকে প্রায় ৪০ জনের একদল ডাকাত দেশি অস্ত্রসহ রির্সোটে হানা দেয় এবং আমাদের মারধর করে নগর টাকা ও কয়েকটি মোবাইলফোন লুট করে পালিয়ে যায়।

ডাকাতদের হামলায় আহতরা হলেন উত্তরা বিআরটিএ এর কর্মকর্তা মো. আশরাফুজ্জামান (৫৫), তার গাড়ি চালক নূরুল ইসলাম (৫০), গাজীপুরের বিআরটিএ এর ইন্সপেক্টর ওয়াজেদ হোসেন (৫২) ও রির্সোটের স্টাফ ইসমাইল হোসেন । তবে আহতদের একজনের নাম জানা যায়নি।

জয়দেবপুর থানার হোতাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাজমুল হক জানান, রাত আড়াইটার দিকে ২৫-৩০ জন ডাকাত ওই রির্সোটে হানা দেয়। কয়েকজন দর্শনার্থীকে মারধর করে ২০ হাজার টাকা ও কয়েকটি মোবাইলফোন লুট করে পালিয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন