News71.com
 Bangladesh
 03 Mar 16, 10:59 AM
 942           
 0
 03 Mar 16, 10:59 AM

‘সার্ক মুটিং কম্পিটিশন ও ল কনফারেন্স’এ যোগ দিতে ভারতে গেছে গ্রিন ইউনিভার্সিটির প্রতিনিধি দল ।।   

‘সার্ক মুটিং কম্পিটিশন ও ল কনফারেন্স’এ যোগ দিতে ভারতে গেছে গ্রিন ইউনিভার্সিটির প্রতিনিধি দল ।।    

নিউজ ডেস্ক : ‘সার্ক মুটিং কম্পিটিশন ও ল কনফারেন্স’ এ যোগ দিতে ভারতে গেছে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটির ৫ সদস্যের একটি প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলের সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের্ আইন বিভাগের প্রভাষক নুরান চৌধুরী, ছাত্র অরুপ রতন সাহা, সাদিয়া সুলতানা সিলভি, এস এম সারওয়ার হোসেন ও এসআইএম ফারহান শেখ।

উল্লেখ্য ভারতের লয়েড ল কলেজ ও মেনন ইন্সটিটিউট অব লিগাল অ্যাডভোকেসি ট্রেনিং এর আয়োজনে আগামী ৪ থেকে ৬ মার্চ ভারতের উত্তর প্রদেশের নয়দায় এই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন বলে জানাগেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন