
নিউজ ডেস্ক : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, "আইসিটি এক্সপো ২০১৬’ দেশের তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নকে ত্বরান্বিত করবে। ডিজিটাল বাংলাদেশ ও ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। ইতিমধ্যে প্রযুক্তি খাতকে দেশের সকল স্তরের জনগনকে অংশগ্রহণ নিশ্চিত করতে জনগণকে আইটি সম্পর্কে ধারণা দিতে সরকার বিভিন্ন কর্মসূচি পালন করছে।"
পরিকল্পনামন্ত্রী কামাল আজ বৃহস্পতিবার দুপুরে তিনি ‘মিট ডিজিটাল বাংলাদেশ’ স্লোগানের তিন দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘আইসিটি এক্সপো ২০১৬’ শীর্ষক প্রযুক্তিপণ্য মেলা উদ্বোধন করেছেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আরও উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এএইচএম মাহফুজুল আরিফ,আইসিটি সচিব শ্যাম সুন্দর সিকদার, মেলার আহ্বায়ক নজরুল ইসলাম, মাইক্রোসফট দক্ষিণ এশিয়া নিউ মার্কেটের প্রেসিডেন্ট মিশেল সিমনস, ডেল দক্ষিণ এশিয়া অঞ্চলের জেনারেল ম্যানেজার হারজিৎ সিং প্রমুখ।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, দেশীয় প্রযুক্তি শিল্পের টেকসই উন্নয়ন ও সম্ভাবনার প্রতিচিত্র তুলে ধরতেই দ্বিতীয়বারের মতো আমরা ভিন্নমাত্রায় আয়োজন করেছি বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৬।এছাড়া দেশের বিভিন্ন উপজেলা শহরে আইসিটি মেলার আয়োজন করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার।যাতে স্কুলের ছাত্রছাত্রীরা আইসিটি সম্পকে ভাল ভাবে জানতে পারে।তিনি আরও বলেন,সফটওয়্যার শিল্পে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বাংলাদেশ একদিন হার্ডওয়্যার শিল্পেও নেতৃত্ব দেবে, এই প্রত্যয়কে ধারণ করে আমরা তথ্য প্রযুক্তিতে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।