
নিউজ ডেস্ক : বাহুবলে বাসচাপায় এক স্কুলছাত্রী নিহত নিহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় বিক্ষুব্ধ জনতা ১ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। আজ সকাল সোয়া ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার চলিতাতলা পয়েন্টে এই দূর্ঘটনাটি ঘটে ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাহুবল উপজেলার নারিকেলতলা গ্রামের আবদাল মিয়ার কন্যা স্থানীয় সিংহনাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী স্বর্ণা আক্তার (১০) বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার দিকে তার পিতার জন্য ঔষধ কিনতে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবলের চলিতাতলা পয়েন্টে আসে। এক পর্যায়ে সে ওইস্থানে সাঈদ মিয়ার স্টেশনারী দোকানের সামনে দাঁড়িয়ে থাকাবস্থায় ঢাকা থেকে আসা ইউনিক পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এতে ঘটনাস্থলে শিশু স্বর্ণা আক্তার নিহত হয়। ঘটনার পরপরই স্থানীয় জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এতে প্রায় ঘন্টাখানেক সময় যান চলাচল বন্ধ থাকে। দুপুর ১২টার দিকে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন পিপিএম ঘটনাস্থলে গিয়ে জনতাকে শান্ত করে অবরোধ তোলে যানচলাচল স্বাভাবিক করেন।