News71.com
 Bangladesh
 07 Sep 16, 08:20 PM
 374           
 0
 07 Sep 16, 08:20 PM

বরিশালে নেশাজাতীয় ইনজেকশনসহ আটক ১

বরিশালে নেশাজাতীয় ইনজেকশনসহ আটক ১

নিউজ ডেস্ক: বরিশালে নেশাজাতীয় ৬০পিস ইনজাকশনসহ দুলাল মৃধা নামে একজন ব্যক্তিকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। আজ বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় নগর পুলিশের গোয়েন্দা শাখা। সে মেট্রোপলিটনের বন্দর থানার চরকাউয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মানিক মৃধার ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোস্তফা কামালের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর কলেজ রোড এলাকায় একটি অভিযান চালিয়ে দুলাল মৃধাকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তার দেহ তল্লাশি করে ৩০পিস জি-মরফিন, ১০টি পিস ফেনারেক্স ও ২০পিস সেডিল ইনজেকশন উদ্ধার করে তারা। এই ঘটনায় দুলালের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছে গোয়েন্দা পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন