News71.com
 Bangladesh
 05 Sep 16, 01:39 PM
 286           
 0
 05 Sep 16, 01:39 PM

তীব্র স্রোত ও ভাঙনের কারণে দৌলতদিয়ায় ৪টি ফেরিঘাটের মধ্যে ৩টি বন্ধ ।।  

তীব্র স্রোত ও ভাঙনের কারণে দৌলতদিয়ায় ৪টি ফেরিঘাটের মধ্যে ৩টি বন্ধ ।।   

 

নিউজ ডেস্কঃ তীব্র স্রোত ও ভাঙনের কারণে দৌলতদিয়ার ৪ ফেরিঘাটের ৩টি বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সকাল থেকে মাত্র একটি ফেরিঘাট দিয়ে সীমিত পরিসরে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিসির সহকারী ঘাট ব্যবস্থাপক (দৌলতদিয়া) রুহুল আমিন জানান, দৌলতদিয়া ফেরিঘাটের ৪টি ঘাটের মাত্র ৩ নম্বর ঘাট সচল রয়েছে। এক নম্বর ঘাটটি প্রায় ১ মাস বন্ধ রয়েছে। তীব্র স্রোতের কারণে বাকি ৩টির মধ্যে ২ নম্বর ঘাটে ফেরি ভিড়তে পারছে না।

আর ভাঙনের ফলে পন্টুর সরে যাওয়া ৪ নম্বর ঘাটটির সংস্কার কাজ চলছে। ৩ নম্বর ফেরিঘাট দিয়ে সীমিত পরিসরে গাড়ি পারাপার চলছে। ফলে দৌলতদিয়া ঘাটে শতাধিক ট্রাকসহ প্রায় দেড় শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন