
নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সন্দেহভাজন ৪ নারী সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে তাদের আটক করা হয় ।
আটকরা জেএমবির আত্মঘাতী স্কোয়াডের সদস্য বলে জানিয়েছে পুলিশ। আজ সিরাজগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন ।