
নিউজ ডেস্ক: বাংলাদেশের ঢাকা জেলার ঐতিহ্যবাহী ধামরাই উপজেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া একঝাঁক মেধাবী তরুণদের নিয়ে গঠিত “vv” এর উদ্যোগে ধামরাই উপজেলার প্রায় ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ” শীর্ষক এক রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
এ রচনা প্রতিযোগিতার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শরিফুল ইসলাম এবং উপজেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদ্বয়কে অবহিত করা হয়েছে। তাঁরা আমাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।এ রচনা প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ এবং দেশের স্বাধীনতা অর্জন সম্পর্কে জানার প্রয়াস পাবে।
একই সঙ্গে ধামরাই উপজেলার প্রায় ৩৪টি মাধ্যমিক বিদ্যালয়ে ধামরাই উপজেলার ইতিহাস-ঐতিহ্য ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে সাধারণ জ্ঞানের কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।এ কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মের নিজ জন্মভূমি ধামরাইয়ের ইতিহাস-ঐতিহ্য, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানার আগ্রহ তৈরি হবে।
ইউ.এস.এ.ডি কর্তৃক আয়োজিত রচনা ও কুইজ প্রতিযোগিতা সম্পর্কে ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির বলেন, খুবই ভাল উদ্যোগ।ধামরাইয়ের তরুণ প্রজন্মের যেকোনো মহৎ উদ্যোগের পাশে আমি সব সময়ই আছি। এ আয়োজন সম্পর্কে ইউ.এস.এ.ডির অন্যতম উপদেষ্টা আশীষ কুমার মজুমদার বলেন, ইউ.এস.এ.ডি পরিবার নিজেদের দায়বদ্ধতা থেকে, মহৎ কর্মপরিকল্পনার মাধ্যমে ধামরাই উপজেলাকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।ইউ.এস.এ.ডির রচনা ও কুইজ প্রতিযোগিতাকে অসাধারণ উদ্যোগ বলে অবহিত করেছেন ইউ.এস.এ.ডির অভিভাবক পর্ষদের অন্যতম পর্ষদ সিরাজ উদ্দিন সিরাজ।
প্রাথমিকভাবে রচনা প্রতিযোগিতায় প্রতিটি প্রাথমিক বিদ্যালয় থেকে একজন করে নির্বাচিত করা হবে।রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রায় ১৭১ জন নতুন প্রজন্মের হাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমামনের “অসমাপ্ত আত্মজীবনী” বই তুলে দেওয়া হবে । দ্বিতীয় পর্যায়ে প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা থেকে উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য তিন জন করে মোট ৫১ জনকে নির্বাচিত করা হবে। ৫১ জনের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরধারী ৩০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।আর একই ভাবে কুইজ প্রতিযোগিতায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে ।প্রতিযোগিতা শেষে ধামরাই উপজেলা অডিটরিয়ামে ধামরাই উপজেলার কৃতিসন্তান এবং দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেওয়া হবে।
“ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ধামরাই” এর উদ্যোগকে স্বাগত জানিয়ে ধামরাই উপজেলার বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেধাবী তরুণদের মহৎ কর্মপরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে যাবার আহ্বান জানিয়েছেন ঢাকা-২০(ধামরাই) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ.মালেক।“ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব ধামরাই” কে স্বাগত জানিয়ে ধামরাইয়ের তরুণ প্রজন্মের এই কর্ম উদ্দীপনা অব্যাহত রাখার জন্য সব ধরনের সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা-২০(ধামরাই) আসনের সাবেক সংসদ সদস্য এবং বায়রার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদসহ ধামরাই উপজেলার সুধীসমাজ।