
নিউজ ডেস্ক: পবিত্র হজ পালন করতে আগামী বুধবার সন্ধ্যায় সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হচ্ছেন খালেদা জিয়া। ওইদিন হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।
জানা গেছে, খালেদা জিয়া সৌদি বাদশার রাজকীয় মেহমান হিসেবে হজ পালন করবেন। আবার অন্যদিকে লন্ডন থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও বড় ছেলে তারেক রহমান খালেদা জিয়ার সঙ্গে দুবাই হয়ে সৌদি আরবে হজ পালনে যেতে পারেন।
বিএনবির সূত্রে থেকে জানা গেছে, মা বেগম খালেদা জিয়ার যাত্রার সময়ের সঙ্গে মিল রেখে লন্ডন থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী কন্যাসহ দুবাই যাবার কথা। সেখানে মায়ের সঙ্গে সাক্ষাতের পর তারা একসঙ্গে আগামী ৮ সেপ্টেম্বর জেদ্দা বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
পরে আগামী ২০ সেপ্টেম্বর খালেদা জিয়ার বাংলাদেশের উদ্দেশ্যে এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের যুক্তরাজ্যের উদ্দেশ্যে সৌদি আরব ছাড়াবেন।