
নিউজ ডেস্ক: খুলনায় ড্রেন থেকে এক মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে নগরীর গোবরচাকা বউ বাজারের একটি ড্রেন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। খুলনার সোনাডাঙ্গা থানার এসআই মোক্তার হোসেন বলেছেন, নবজাতকের এই লাশটি শেখপাড়া মেইন রোডস্থ গোবরচাকা বউ বাজারের পাশের একটি ড্রেনের স্লাবের ভেতর ময়লার মধ্যে ফেলে রাখা ছিল।
পরে আজ সকাল সাড়ে ৮ টার দিকে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে এই খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। কিন্তু কে বা কারা নবজাতকটিকে ড্রেনের মধ্যে ফেলে রেখে গেছে সেটা এখনও জানা যায়নি। এই ঘটনায় কারা জড়িত সে ব্যাপারে খোঁজ নেয়া হচ্ছে।